২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রসায়নে নোবেল পেলেন ইসরায়েলি গবেষক

রসায়নে চলতি বছরের নোবেল পুরস্কার পেলেন ইসরায়েলি গবেষক ড্যানিয়েল শেখতমান (৭০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

স্টকহোম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রসায়নে চলতি বছরের নোবেল পুরস্কার পেলেন ইসরায়েলি গবেষক ড্যানিয়েল শেখতমান (৭০)। কোয়াশিক্রিস্টাল নিয়ে গবেষণার জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স বুধবার এ পুরস্কারের বিজীয় হিসেবে তার নাম ঘোষণা করে। সুইডিশ অ্যাকাডেমির বিবৃতিতে জানানো হয়, এতোদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, কঠিন পদার্থের পরমাণুগুলো কেবল প্রতিসম সজ্জায় অণু গঠন করে। কিন্তু প্রথাগত এই ধারণার বাইরে গিয়ে ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক শেখতমান ১৯৮২ সালে এক গবেষণায় দেখিয়ে দেন, অপ্রতিসম মোজাইক রূপেও (কোয়াশিক্রিস্টাল) কঠিন পদার্থের অণু গঠন সম্ভব। পুরস্কারের অর্থমূল্য বাবদ এক কোটি সুইডিস ক্রোনার পাবেন এই ইসরায়েলি বিজ্ঞানী। এর আগে মঙ্গলবার পদার্থবিদ্যায় চলতি বছরের নোবেল পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের তিন জন এবং সোমবার চিকিৎসা বিজ্ঞানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন বিজ্ঞানী নাম ঘোষণা করা হয়। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর অর্থনীতি ও সাহিত্যে নোবেল বিজয়ীর নাম জানানো হবে। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/জেকে/১৬৪৭ ঘ.