২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউরেশিয়ান ইউনিয়ন' গড়তে চান পুতিন

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো নিয়ে 'ইউরেশিয়ান ইউনিয়ন' নামের নতুন একটি ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চান রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

মস্কো, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো নিয়ে 'ইউরেশিয়ান ইউনিয়ন' নামের নতুন একটি ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চান রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার প্রস্তুতিপর্বে পুতিন তার বৈদেশিক নীতি নিয়ে প্রকাশিত এক নিবন্ধে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। রুশ পত্রিকা ইজভেস্তিয়া ৪ অক্টোবর পুতিনের ওই নিবন্ধ ছাপা হয়। এতে তিনি জানান, বেলারুশ ও কাজাখস্তানের সঙ্গে রাশিয়ার বর্তমান 'কাস্টমস ইউনিয়নে'র ভিত্তিতেই নতুন ওই ইউনিয়ন গড়ে উঠবে। ২০১২ সাল থেকে রাশিয়ার সঙ্গে বেলারুশ ও কাজাখস্তানের সব ধরনের বাণিজ্যিক, পুঁজি ও শ্রমশক্তির ওপর আরোপিত বাধা-নিষেধ উঠে যাবে। "আমরা তাদের অগ্রগতিতে বাধা দেবো না আর 'ইউরেশিয়ান ইউনিয়ন' এর অংশ হিসেবে আরো সক্ষমতা অর্জনের লক্ষ্য স্থির করে এগিয়ে যাব," নিবন্ধে লিখেন পুতিন। গত সেপ্টেম্বরে পুতিন ঘোষণা করেন, তিনি ২০১২ সালের মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন। জরিপে দেখা গেছে, ওই নির্বাচনে তিনি অনায়াসে জয়ী হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৩১ঘ.