খার্তুম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিশরের গণভিক্ষোভের জেরে এবার সুদানের রাজধানী খার্তুমেও সরকার পতনের দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ।
রোববার খার্তুমের কেন্দ্রস্থলসহ অন্তত দুটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সরকার-বিরোধী-স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে।
পুলিশ লাঠিচার্জ করে এবং ব্যাপক ধরপাকড় চালিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। অন্যদিকে, পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে পাল্টা আক্রমণ চালায় বিক্ষোভকারীরা।
সুদানের জন্য জীবন বাজি রেখে জয় না পাওয়া পর্যন্ত বিপ্লব চালিয়ে যাওয়ার স্লেগান দেয় তারা।
এ মাসে প্রতিবেশী দেশ তিউনিসিয়া এবং মিশরে গণবিক্ষোভ হওয়ার পর থেকেই 'পরিবর্তনকামী তরুণ' এবং 'স্ফুলিঙ্গ' নামের দুটি গ্র"প সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে মানুষকে সংগঠিত করার চেষ্টা চালায়।
'পরিবর্তনকামী তরুণ' গ্র"প ১৫ হাজারেরও বেশি জনকে সংগঠিত করেছে।
ফেইসবুকের পৃষ্ঠায় "সুদান আর চুপ করে থাকবে না। অধিকারের দাবি জানানোর সময় হয়ে এসেছে" লিখে মানুষকে শান্তিপূর্ণ বিক্ষোভে নামার আহ্বান জানানো হয়।
বিশ্লেষকরা বলছেন, অতিরিক্ত সরকারি ব্যয় এবং ভূল নীতির কারণে সুদান তীব্র অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৫ ঘ.
bdnews24