তেহরান, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাদক চোরাচালানের অপরাধে ডাচ বংশোদ্ভূত এক ইরানি নারীর মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুঝিয়ে কার্যকর করেছে ইরান। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ২০০৯ সালে জারা বাহারামি নাম্নী ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
ইরানের আধা সরকারি মেহের সংবাদ সংস্থা শনিবার এ খবর জানায়। তবে এ অভিযোগকে সাজানো বলে মন্তব্য করেছে অভিযুক্তের মেয়ে।
ইরানের আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলন বাহারামির মেয়েকে উদ্ধৃত করে জানায়, ২০০৯ সালের ডিসেম্বরে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় বাহারামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাকে ফাঁসাতে মাদক চোরাচালানের অভিযোগ সাজানো হয়।
মেহের সংবাদসংস্থা জানায়, নেদারল্যান্ডস থেকে ইরানে কোকেন চোরাচালানের অভিযোগে ৪৫ বছর বয়সী বাহারামিকে দোষী সাব্যস্ত করা হয়।
মানবাধিকার গোষ্ঠীগুলোর সূত্রে যুক্তরাজ্যের গার্ডিয়ান সংবাদপত্র জানিয়েছে গত তিন সপ্তায় ইরান অন্ততপক্ষে ৫০ জনকে ফাঁসি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০০ ঘ.
bdnews24