২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে সহসাই নির্বাচন নয়: কান

জাপানে বিরোধী দলীয় প্রবল চাপের মধ্যেও সহসাই নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা নেই প্রধানমন্ত্রী নাওতো কানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 09:03 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

টোকিও, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে বিরোধী দলীয় প্রবল চাপের মধ্যেও সহসাই নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা নেই প্রধানমন্ত্রী নাওতো কানের। বুধবার জাপানের পার্লামেন্ট ডায়েটে দেওয়া এক ভাষণে কান বলেন, "আমি সহসাই কোনো নির্বাচন দেওয়ার কথা চিন্তা করছি না।" গতবছরের জুনে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন নাওতো কান। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে চারদফা প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। কান পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ডায়েটে দেওয়া ভাষণে কান কর ও সামাজিক নিরাপত্তা সংস্কার বিষয়ে বহুদলীয় আলোচনায় অংশ নিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০০ঘ.