২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রামান ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে ওবামার আহ্বান

যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের প্রতি ইউয়ানের মূল্যমান বৃদ্ধি ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ওয়াশিংটন, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের প্রতি ইউয়ানের মূল্যমান বৃদ্ধি ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার হোয়াইট হাউজে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ওবামা এই আহ্বান জানান। এ সময় দুই নেতাই পারস্পারিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা করেন। কিন্তু বৈঠকে দুই বিশ্বশক্তির মধ্যে গত কয়েক বছর ধরে বিরাজমান বাণিজ্যিক ও নিরাপত্তা বিতর্ক অবসানে যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসেনি। একুশবার তোপধ্বনির মাধ্যমে চীনা প্রেসিডেন্ট হু কে হোয়াইট হাউজে স্বাগত জানানো হয়। এ সময় তাকে গার্ড অব অনার দেয় মার্কিন সশস্ত্রবাহিনীর একটি দল। অবশ্য রাষ্ট্রীয় সফরের এই আড়ম্বরের মধ্যেও দুইদেশের দ্বন্দ্ব অব্যাহত থাকে। সংবাদ সম্মেলনে ওবামা বলেন, তিনি বৈঠকে মানবাধিকার বিষয়ে হু এর সাথে খোলামেলা কথা বলেন এবং বেইজিং তার মুদ্রা ইউয়ানকে শক্তিশালী করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন। হু মুদ্রা বিষয়ে মৌন থাকেন এবং সংবাদ সম্মেলনের শুরুতেই মানবাধিকার নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তর এড়িয়ে যান। পরে তিনি জানান অনুবাদ সমস্যার জন্য প্রশ্নটি বুঝতে পারেননি। অবশ্য পরবর্তী সময়ে হু স্বীকার করেন, মানবাধিকার বিষয়ে চীনের অনেক কিছু করার আছে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ