২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে পুলিশের ওপর আত্মঘাতী হামলা, নিহত ১৫

তিকরিতে পুলিশ নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী হামলার পরদিনই বুধবার নতুন করে ইরাকি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

বাকুবা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিকরিতে পুলিশ নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী হামলার পরদিনই বুধবার নতুন করে ইরাকি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। আত্মঘাতী হামলাকারী অ্যামবুলেন্স ভর্তি বিস্ফোরক নিয়ে এ হামলা চালায়। ইরাকের কৃষিসমৃদ্ধ প্রদেশ দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবায় এ হামলায় হতাহতের ওই ঘটনা ঘটে। রয়টার্সকে একথা জানিয়েছেন দিয়ালা প্রাদেশিক গভর্নরের মুখপত্র সামিরা-আল-শিবলি। বাকুবার পুলিশ সূত্র জানায়, মৃতের সংখ্যা ৮ থেকে ১০ জন এবং আহত ৬৪ জন। বাকুবা ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৬৫ কিমি উত্তরপশ্চিমে অবস্থিত। পুলিশের আর এক সূত্র জানায়, দুই জন হামলাকারী হামলা চালিয়েছে। তাদের একজন প্রশিক্ষণ কেন্দ্রের প্রবেশপথে তিন নিরাপত্তা রক্ষীকে গুলি করে হত্যা করে এবং অপর হামলাকারীকে অ্যাম্বুলেন্স নিয়ে ভিতরে প্রবেশ করতে গেট খুলে দেয়। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য রয়টার্সকে জানান, বিস্ফোরণে একটি ভবনের একাংশ ধ্বসে পড়ে। মাত্র দু'দিন আগে মঙ্গলবার আরেক উত্তরাঞ্চলীয় শহর তিকরিতে পুলিশ বাহিনীতে যোগ দিতে আসা লোকজনের ওপর আত্মঘাতী হামলায় ৬২ জন নিহত হয়। বুধবার বাগদাদ ও বাকুবার মধ্যবর্তী পথে অপর এক আত্মঘাতী হামলারয় দুইজন শিয়া তীর্থযাত্রী নিহত ও ১৫ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৫ ঘ.