বার্ন, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বুধবার ভোর রাতে সুইজারল্যান্ডের রাজধানী বার্নের তিউনিসিয়া দূতাবাসে বেশ কয়েকটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আগ্নেয় এই বোমাগুলো বিস্ফোরিত হলেও আগুন ধরাতে পারেনি। ফলে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় সুইস পুলিশ।
মধ্যরাতের পর পরই এ হামলা হয় এবং অজ্ঞাত হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এমন সময়ে এ হামলা হলো যখন গত একমাস ধরে তিউনিসিয়া জুড়ে চাকরির দাবিতে বিক্ষোভ-সংঘর্ষ চলছে এবং সরকারী হিসাবে এ পর্যন্ত ২৩ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮০১ ঘ.
bdnews24