সিডনি, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবিরাম বর্ষণে অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর, কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেন সোমবার বন্যাকবলিত হয়েছে।
শহরের নিচু এলাকায় বসবাসকারী লোকজন তাদের বাসস্থানের চারপাশে বালির বস্তার বাঁধ তৈরী করে বাড়তে থাকা বন্যার পানি ঠেকানোর চেষ্টা করছে।
ক্রমাবনতশীল বন্যা দেশের উত্তরপূর্বাঞ্চলের কয়লাশিল্প অচল করার পর এখন পর্যটন শিল্পের জন্যও হুমকি হয়ে দাড়িয়েছে।
নতুন করে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক এ বন্যায় ছোট ছোট শহরগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডুবে গেছে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি।
ওদিকে, আবহাওয়া ব্যুরো পূর্বাভাসে জানায়, মৌসুমী বৃষ্টিপাত এই সপ্তাহের বাকী দিনগুলোতেও অব্যহত থাকতে পারে।
আবহাওয়া কর্মকর্তারা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন। বিশেষ কুইসল্যান্ডের দক্ষিণপূর্বে এবং গোল্ড কোস্ট পর্যটন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেওয়ার কথা জানিয়েছেন তারা।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা রোববারই ব্রিসবেনের বেশ কিছু এলাকায় বন্যার খবর পাওয়ার কথা জানান।
অস্ট্রেলিয়ায় বন্যায় ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে কয়লা, খনি শিল্প। বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক ও রেল যোগাযোগ।
এ পরিস্থিতিতে ফের বন্যায় কুইসল্যান্ডের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হলে তা অস্ট্রেলিয়ার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।
সরকার জানিয়েছে, বন্যায় এ পর্যন্ত ১ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিপাত চলতে থাকায় বন্যার পানি নামতে মাসের পর মাস লেগে যাবে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হবে প্রচুর।
বলেছেন. জেপি মরগানের প্রধান অর্থনীতিবিদ স্টিফেন ওয়াল্টারস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৬ ঘ.
bdnews24