২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিলানির বিরুদ্ধে অনাস্থা ভোটে যাবে না নওয়াজের দল

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটে যাবে না নওয়াজ শরিফের নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 07:43 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

লাহোর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটে যাবে না নওয়াজ শরিফের নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল)। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল'র চেয়ারম্যান রাজা জাফর-উল-হক মঙ্গলবার রয়টার্সকে বলেন, পিএমএল (এন) মনে করে অনাস্থা ভোট সারা দেশকে অস্থিতিশীল করে তুলবে। পাকিস্তানের পার্লামেন্টে পিএমএল (এন)'র ৯০টি আসন রয়েছে। রোববার ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন সরকার। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সরকারি পরিকল্পনার বিরোধিতা করে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে এমকিউএম। তাছাড়া দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সরকারের ব্যর্থতাও তাদের এ সিদ্ধান্তের পিছনে কাজ করেছে বলে দলটি জানায়। এর আগে সরকার থেকে পদত্যাগ করেন এমকিউএম'র দুই মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৩৬ ঘ.