বেইজিং, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্র্স)- চীনের বিজ্ঞানীরা ব্যবহৃত পরমাণু জ্বালানি পুনরায় ব্যবহারের প্রযুক্তি উদ্ভাবন করেছে। চীনের রাষ্ট্রিয় টেলিভিশন সোমবার একথা জনিয়েছে ।
চীনের জাতীয় পরমাণু প্রতিষ্ঠানের গানসু প্রদেশের গোবি মরুভূমির ৪০৪ নং ফ্যাক্টরীতে নতুন এই প্রযুক্তির উদ্ভাবন ও পরীক্ষা করা হয়।
নতুন এই প্রযুক্তির আওতায় চীন অবিকিরিত ইউরেনিয়াম জ্বালানি পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে পারবে।
চীনের কেন্দ্রীয় টেলিভিশন জানায়, এই নতুন প্রযুক্তির সাহায্যে চীনের ইউরেনিয়াম খনিজের যে মজুদ আছে তা ৩,০০০ বছর ব্যবহার করা যাবে।
চীনের আটটি প্রদেশে ইউরেনিয়াম খনি আছে; যেগুলোতে ১,৭১,৪০০ টন প্রমাণিত ইউরেনিয়াম মজুদ আছে।
চীন জ্বালানি উৎপাদনে কয়লা নির্ভরতা কমিয়ে পরমাণু শক্তির ওপর নির্ভরতা বাড়াতে চাইছে।
বর্তমানে চীনের ১২টি সক্রিয় পরমাণু চুল্লির শক্তি উৎপাদন ক্ষমতা ১০.১৫ গিগাওয়াট। ২০২০ সালের মধ্যে চীন পরমাণু শক্তি উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ৪০ গিগাওয়াট করার পরিকল্পনা করেছে।
কিন্তু নতুন প্রযুক্তি উদ্ভাবনের ফলে চীন এ লক্ষ্য বাড়িয়ে ৮০ গিগাওয়াট নির্ধারণ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/ ২১১৬ ঘ.
bdnews24