২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে কঠোর ধূমপান আইন কার্যকর

স্পেনে কঠোর একটি নতুন ধূপমান বিরোধী আইন কার্যকর হয়েছে। এর আওতায় স্পেনের সব পানশালা ও রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

স্পেন, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- স্পেনে কঠোর একটি নতুন ধূপমান বিরোধী আইন কার্যকর হয়েছে। এর আওতায় স্পেনের সব পানশালা ও রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ হলো। তাছাড়া হাসপাতাল, স্কুল এবং শিশুদের খেলাধুলার মাঠেও নিষিদ্ধ হয়েছে ধূমপান। নতুন আইনের মধ্য দিয়ে ২০০৬ সালে স্পেনে ধূপমানের ওপর আরোপিত বাধানিষেধগুলোই আরো কঠোর করা হয়েছে। ২০০৬ সালে স্পেনের সমস্ত কর্মস্থলে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিলো। এখন আরো কড়া নতুন আইন প্রয়োগের ফলে রেস্তোরাঁ এবং নাইটক্লাবগুলোতে ব্যবসার ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৬ ঘ.