রয়টার্স, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিউবা আগামী কয়েকমাসে চুক্তি অনুযায়ী ১১ রাজবন্দির মুক্তি দেওয়ার প্রতিশ্র"তি পূরণ করবে। ক্যাথলিক কার্ডিনাল জাইমে ওর্টেগা শনিবার এ আশ্বাস দিয়েছেন।
নতুন বছরের প্রথম দিনে একটি জনসভায় তিনি এ আশ্বাস দেন।
কিউবার সমাজতান্ত্রিক সরকার গত ৭ জুলাই এ ১১জনসহ ৫২ রাজবন্দিকে মুক্তি দেওয়ার যে প্রতিশ্র"তি দিয়েছিলো তা পূরণ করবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।
৭ জুলাইয়ের ঘোষণায় বলা হয়েছিলো বন্দিমুক্তির প্রক্রিয়া শেষ হতে ৩ থেকে ৪ মাস সময় লাগবে।
কিন্তু এ পর্যন্ত প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও মাত্র ৪১ জন রাজবন্দি ছাড়া পেয়েছে। গত বছর কার্ডিনাল ওর্টেগার সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী এই ৪১ রাজবন্দি ছাড়া পায়।
২০০৩ সালে কিউবা সরকার দমনাভিযান চালিয়ে এ ভিন্নমতাবলম্বী রাজনীতিবিদদের কারাবন্দি করেছিলো।
ওর্টেগা বলেন, কিউবা সরকার পরিস্কারভাবে যে প্রতিশ্র"তি দিয়েছে তা হচ্ছে, বাকি ১১ রাজবন্দির সবাইকে মুক্তি দেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এলকিউ/১৬৫১ ঘ.
bdnews24