সিউল, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন বছরের শুরুর দিনেই দক্ষিণ কোরিয়ার সাথে সংঘর্ষমূলক বিরোধিতা অবসানের আহ্বান জানানোর পাশাপাশি আলোচনার তাগাদা দিয়েছে উত্তর কোরিয়া।
১৯৫০-৫৩ পর্যন্ত কোরীয় যুদ্ধের পরবর্তী সময়ে একটি সংঘর্ষে ভরা বছর পার হওয়ার পর উত্তর কোরিয়া এই আহ্বান জানালো।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত দেশটির শীর্ষ তিন সংবাদব্যক্তিত্বের ছয় হাজার শব্দের যৌথসম্পাদকীয়তে এই আহ্বান জানানো হয়।
সেখানে বলা হয়, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষমূলক অবস্থা যত দ্রুত সম্ভব প্রশমিত করা উচিত। উত্তর ও দক্ষিণের মধ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার পরিবেশ সৃষ্টি করতে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা দরকার। সবকিছুর উর্ধে
bdnews24