২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার-মনোনীত অভিনেতা টনি কার্টিস মারা গেছেন

অস্কার-মনোনীত হলিউড অভিনেতা টনি কার্টিস বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নেভাদার হেন্ডারসনে তার বাসভবনে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 04:38 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

লস এঞ্জেলস, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্কার-মনোনীত হলিউড অভিনেতা টনি কার্টিস বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নেভাদার হেন্ডারসনে তার বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। কালো চুলের সুদর্শন মুখশ্রীই তাকে জায়গা করে দেয় হলিইডের পর্দায়। এরপর 'সাম লাইক ইট হট' এবং 'দ্য সুইট স্মেল অব সাকসেস' চলচ্চিত্রের মধ্য দিয়ে জননন্দিত হন গুণী অভিনেতা টনি কার্টিস। ১৯৫০'এর দশকে হলিউডের বক্স অফিস কাঁপানো অভিনেতাদের মধ্যে তিনি একজন। একজন প্লে বয়ের মত তিনি জীবন কাটিয়েছেন। ১৯৬০ সালে নির্মিত বিখ্যাত 'গ্লাডিয়েট'র চলচ্চিত্রের স্মরণীয় 'স্পার্টাকাসে'র ভূমিকায় অভিনয় করেন তিনি। এছাড়া ১৯৫৮ সালের একাডেমি অ্যাওয়ার্ড জয় করেন এ অভিনেতা। 'দ্য ডেফায়েন্ট ওয়ানস' নামক চলচ্চিত্রে অভিনয় করে তিনি অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। চলচ্চিত্রটি ১৯৫৯ সালে মুক্তি পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৪ ঘ.