জাকার্তা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়ায় বৃহস্পতিবার সকালে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তী সময়ে তা তুলে নেয় কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ২ টা ১১ মিনিটে শক্তিশালী ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পের পর ওই পরাঘাতটি হয়েছে।
অরু দ্বীপের ডোবোর ৬৮ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৬ মাইল গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল যা পরবর্তী ভূমিকম্পের উৎপত্তিস্থলের খুব কাছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির কোনো খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৭ঘ.
bdnews24