২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে হামলা পরিকল্পনার খবর নাকচ করেছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র ইউরোপীয় শহরগুলোতে হামলা ঠেকাতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চালকবিহীন বিমান হামলা চালিয়েছে বলে গণমাধ্যমগুলো অনুমাননির্ভর যে প্রতিবেদন প্রকাশ করেছে বুধবার তা নাকচ করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 04:38 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ইউরোপীয় শহরগুলোতে হামলা ঠেকাতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চালকবিহীন বিমান হামলা চালিয়েছে বলে গণমাধ্যমগুলো অনুমাননির্ভর যে প্রতিবেদন প্রকাশ করেছে বুধবার তা নাকচ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস রয়টার্সকে বলেছেন, "আমাদের কাছে এমন কোন তথ্য বা গোয়েন্দা তথ্য নেই যে জঙ্গিরা উত্তর ওয়াজিরিস্তানে একত্রিত হয়ে হামলার পরিকল্পনা করেছে। এধরনের কোন তথ্যই আমাদের কাছে নেই।" স্কাই নিউজের খবরে মঙ্গলবার বলা হয়, পাকিস্তানের জঙ্গিরা লন্ডন, ফ্রান্স ও জার্মানির বড় বড় শহরগুলোতে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে। এতে আরো বলা হয়, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের একমাস যাবৎ চালক বিহীন বিমান হামলার উদ্দেশ্য ছিল এই পরিকল্পনা বিঘি