বার্লিন, সেপ্টেম্বর ২৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্র ও ইউরোপে আল কায়েদার হামলা পরিকল্পনার হদিস পাওয়া গেলেও নিরাপত্তা এখনো হুমকির মুখে রয়েছে। জার্মানি বুধবার একথা বলেছে।
ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের বড় শহরগুলোতে জঙ্গি হামলা পরিকল্পনার খবর পেয়ে তা নস্যাৎ করেছে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা সম্ভাব্য হামলার খবর জানত এবং অন্যান্য দেশের সঙ্গে এ সংক্রান্ত তথ্য বিনিময় করেছে।
বিবৃতিতে বলা হয়, জার্মানিতে আপাতত আসন্ন কোনো হামলার হুমকি নেই। তবে বিপদ কেটে গেছে এমন বলা যাবে না।
মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা এর আগে বলেছেন, হামলা পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে তা তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে তারা বলেন, কোনো হামলা পরিকল্পনার হুমকি আছে বা কোনো পরিকল্পনা করা হচ্ছে বলে তারা মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর/বিবি/এলকিউ/১৮৫৯ঘ.
bdnews24