২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অযোধ্যা মামলার রায়ের আগে ভারতে নিরাপত্তা সতর্কতা

অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায়ের আগে উচ্চ সতর্কতা অবলম্বন করছে ভারত। বৃহস্পতিবার রায় ঘোষণাকে সামনে রেখে নিরাপত্তা সতর্কতায় হাজার হাজার পুলিশ ও বিমান বাহিনীর সদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 10:14 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায়ের আগে উচ্চ সতর্কতা অবলম্বন করছে ভারত। বৃহস্পতিবার রায় ঘোষণাকে সামনে রেখে নিরাপত্তা সতর্কতায় হাজার হাজার পুলিশ ও বিমান বাহিনীর সদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলেছেন, ভারতজুড়ে স্পর্শকাতর জায়গাগুলোতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিমান বাহিনীকে কড়া সতর্ক প্রহরায় থাকতে বলা হয়েছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এক বিবৃতিতে বলেন, "আমার বিনীত অনুরোধ, রায়ে সিদ্ধান্ত যা-ই আসুক না কেনো তা আপনারা ভারতের ঐতিহ্যকে মাথায় রেখে মহানুভবতার সঙ্গে গ্রহণ করবেন।" বাবরি মসজিদের জায়গা নিয়ে হিন্দু-মুসলমান স