২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণ চাইবে জাপানও

চীনের ট্রলারের আঘাতে জাপানি উপকূল রক্ষী জাহাজের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি জানাবে জাপান। জাপানি মন্ত্রিসভার প্রধান সচিব ইউশিতো সেনগোকু সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "স্বাভাবিকভাবেই জাহাজগুলোকে তার আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানাবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 04:14 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

টোকিও, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের ট্রলারের আঘাতে জাপানি উপকূল রক্ষী জাহাজের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি জানাবে জাপান। জাপানি মন্ত্রিসভার প্রধান সচিব ইউশিতো সেনগোকু সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "স্বাভাবিকভাবেই জাহাজগুলোকে তার আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানাবো।" ৭ সেপ্টেম্বর দু' দেশের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমায় একটি চীনা মাছ ধরার ট্রলার জাপানি জাহাজটিকে আঘাত করে। এ ঘটনায় জাপানি কর্তৃপক্ষ ট্রলারের সবাইকে আটক করলেও পরবর্তী সময়ে ক্যাপ্টেনকে আটকে রেখে বাকি ১৪ জনকে মুক্তি দেয়। ক্যাপ্টেন আটকের ঘটনায় এশীয় দুই পরাশক্তির সম্পর্কে চরম টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। চীনের হুমকি আর যুক্তরাষ্ট্রের পরামর্শে জাপান ট্রলার ক্যাপ্টেন ঝান ছিসিয়ংকে অবশেষে ছেড়ে দেয়। শনিবার তিনি চীন ফিরে গেছেন। চীন এ ঘটনায় ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করে বসে। কিন্তু চীনের এই দাবি শনিবার প্রত্যাখ্যান করে জাপান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০০০ঘ.