২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই শান্তি আলোচনা বর্জন করছেন না আব্বাস

ইসরায়েলের বসতি স্থাপন সাময়িক বন্ধের মেয়াদ রোববার শেষ হলেও এখনই শান্তি আলোচনা থেকে সরে দাঁড়াবে না ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 03:09 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের বসতি স্থাপন সাময়িক বন্ধের মেয়াদ রোববার শেষ হলেও এখনই শান্তি আলোচনা থেকে সরে দাঁড়াবে না ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একথা বলেছেন। র্দীঘদিন পর মাসখানেক আগে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা বসতি স্থাপন নিয়ে আবারও ভেস্তে যাওয়ার পরিস্থিতির মধ্যেই আব্বাসের এ বক্তব্য কিছুটা হলেও আশা যুগিয়েছে। আল-হায়াত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার আব্বাস একথা বলেন। অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, শান্তি আলোচনা অব্যাহত থাকার সম্ভাবনা 'ফিফটি-ফিফটি'। পশ্চিম তীরে বসতি স