ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশিয়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নভেম্বরে ভারত ও ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বৃহস্পতিবার তিনি একথা জানিয়েছেন।
ওই দু'দেশ সফর শেষে ১১ ও ১২ নভেম্বর তিনি দক্ষিণ কোরিয়ায় নির্ধারিত 'গ্র"প অব টোয়েন্টি' নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দিবেন। গ্র"প অব টোয়েন্টি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও ১৯ টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমম্বয়ে গঠিত একটি অর্থনৈতিক সহযোগিতামূলক সংগঠন।
এরপর ওবামা ১৩ ও ১৪ নভেম্বর নির্ধারিত 'এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন ফোরামে'র সম্মেলনে যোগ দেওয়ার জন্য জাপান সফর করবেন।
বারাক ওবামা বিশ্বের জনবহুল মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় মায়ের সঙ্গে তার শৈশবের কিছু অংশ কাটিয়েছেন। এর আগেও দু'বার ওবামা ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা হাতে নিলেও পরে তা পিছিয়ে যায়। এবার ইন্দেনেশিয়া সফর করলে তার একটি প্রতিশ্র"তি পূরণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/১৯০৫ ঘ.
bdnews24