২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় গুপ্তচরবৃত্তির সন্দেহে বেশ কয়েকজন আটক

গাজায় ইসলামী শাসকগোষ্ঠী, বোমা প্রশিক্ষণ কেন্দ্র ও সরকারের ঊর্ধ্বতন সদস্যদের হত্যার উদ্দেশ্যে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে বৃহস্পতিবার বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে হামাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

গাজা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় ইসলামী শাসকগোষ্ঠী, বোমা প্রশিক্ষণ কেন্দ্র ও সরকারের ঊর্ধ্বতন সদস্যদের হত্যার উদ্দেশ্যে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে বৃহস্পতিবার বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে হামাস। কয়েকটি নিরাপত্তা সূত্র জানায়, ইসরায়েলের গোয়েন্দা বিভাগকে সহায়তার অভিযোগে হামাসের সামরিক আদালত একজন ফিলিস্তিনিকে ফায়ারিং স্কোয়াডে হত্যার রায় দেওয়ার পর গুপ্তচর আটকের এ ঘোষণা এলো। গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এহাব আল-গসেইন জানিয়েছেন, আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ২০০৮ সালের শেষদিকে হওয়া যুদ্ধে ইসরায়েলকে সহায়তার অভিযোগ ও য়েছে। ওই যুদ্ধে ১ হাজার ৪০০ ফিলিস্তিনি এবং ১৩ জন ইসরায়েলি নিহত হয়। হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা আবু আবদাল্লাহ লাফি এক সংবাদ সম্মেলনে বলেছেন, "অভিযোগ তেমন কিছু নয়। কিন্তু আমরা অনেককে আটক করেছি।" মোট কয়জনকে আটক করা হয়েছে তা তিনি জানাননি। তবে আটককৃতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন বলে জানান তিনি। উল্লেখ্য, এপ্রিলে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুই ফিলিস্তিকে মৃত্যুদন্ড দেয় হামাস কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৩ ঘ.