২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতায় হুমকি শরণার্থীরা

পাকিস্তানে ভয়াবহ বন্যার শিকার লাখ লাখ শরণার্থী দেশটির দুর্বল সরকারের জন্য বিস্ফোরক ইস্যু হয়ে দাঁড়াতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----পাকিস্তানে ভয়াবহ বন্যার শিকার লাখ লাখ শরণার্থী দেশটির দুর্বল সরকারের জন্য বিস্ফোরক ইস্যু হয়ে দাঁড়াতে পারে। ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় পাকিস্তানের অর্থনীতিতে চাপ সৃষ্টি হওয়ায় সরকার নাজুক অবস্থায় পড়েছে। সহসা অর্থনীতি পুনরুদ্ধারের আশা নেই। তাছাড়া, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সেনা ও তালেবান জঙ্গিদের মধ্যকার লড়াইয়ের কারণে প্রায় ১০ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হওয়ায় পাকিস্তান সরকার আগে থেকেই চাপের মধ্যে ছিল। তার ওপর বন্যায় নতুন করে আরো ১ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এতে করে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। 'স্টার্টফর গ্লোবাল ইনটেলিজেন্স ফার্ম' এর দক্ষিণ এশিয়া শাখার পরিচালক কামরান বোখারি বলেছেন , ''উদ্বাস্তুদের আবাসন না দেওয়া না গেলে বা তাদের বিভিন্ন মৌলিক চাহিদা যেমন: খাদ্য, আশ্রয়, চিকিৎসা সেবা দেওয়া এবং পুনর্বাসন করা না গেলে বড় ধরনের সামাজিক অস্থিতিশীলতা দেখা দেবে।'' তাছাড়া, তিনি আরো বলেন, ''তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও বাস্তুচ্যুত হওয়ার ঘটনাটি একটি রাষ্ট্র ও সরকারের পতন ডেকে আনতে পারে।'' ফলে শরণার্থী সঙ্কট মোকাবেলায় সরকারকে এখনই বড় ধরনের কৌশল অবলম্বন করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯১০ ঘ.