২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৩ পুলিশ নিহত

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে বুধবার বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 08:24 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

জাকার্তা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে বুধবার বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ওই অঞ্চলে এক ইসলামি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পুলিশি অভিযান চালানোর প্রতিশোধ হিসেবেই এই হামলা বলে ধারণা করা হচ্ছে। এক ডজনেরও বেশি বন্দুকধারী মোটরসাইকেলে চড়ে এসে পুলিশ স্টেশনটিতে হামলা চালায়। পুলিশের মুখপাত্র ইসকান্দার হাসান জানিয়েছেন, সুমাত্রার উত্তরাঞ্চলীয় আচেহ-তে জঙ্গি গোষ্ঠীদের এক প্রশিক্ষণ শিবিরের সঙ্গে বন্দুকধারীদের সম্পৃক্ততা থাকতে পারে। প্রেসিডেন্ট সুশিলো বামব্যাঙ ইয়োধোনোর বিরুদ্ধে ওই গোষ্ঠীটি অভ্যুত্থানের পরিকল্পনা করেছিল। গত সপ্তাহের শেষ দিকে পুলিশ অভিযান চালিয়ে ওই জঙ্গি গোষ্ঠীর কয়েকজনকে হত্যার পাশাপাশি আটক করে। অভিযানস্থল থেকে পুলিশ স্টেশনের দূরত্ব ২ কিলোমিটার দূরে। ইসকান্দার আরো জানান, "তারা তাদের অস্থিত্ত্বের জানান দিতে চেয়েছিল।" গত এক দশকে আল কায়েদা সম্পৃক্ত বেশ কয়েকটি ইসলামি জঙ্গি গোষ্ঠী ইন্দোনেশিয়ায় বোমা হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০৫ঘ.