২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের ফটকে আত্মঘাতী হামলা

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে রাষ্ট্রপতি ভবনের প্রধান ফটকে সোমবার আত্মঘাতী বোমা হামলায় দুই সেনা আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 07:01 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

মোগাদিশু, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে রাষ্ট্রপতি ভবনের প্রধান ফটকে সোমবার আত্মঘাতী বোমা হামলায় দুই সেনা আহত হয়েছে। আত্মঘাতী হামলাকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক নিরাপত্তা কর্মী ও আল কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী আল শাবাবের দলত্যাগী সদস্য বলে পুলিশের মুখপাত্র ওসমান আদেন রয়টার্সকে জানিয়েছেন। তিনি জানান, প্রেসিডেন্টের বাসভবনে আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি গাড়িবহর প্রবেশ করার সময় স্বয়ংক্রিয় রাইফেলসহ এক ব্যক্তি লাফিয়ে সামনে লাফিয়ে পড়ার চেষ্টা করে। এসময় এইউ সেনারা তাকে লক্ষ করে গুলি ছুঁড়লে সেও সেনাদের দিকে গ্রেনেড নিক্ষেপ করে। তারপরই সে তার শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। গত তিন বছর ধরে আল শাবাব প্রেসিডেন্ট শেখ শরিফ আহমদের সরকারের বিরুদ্ধে লড়াই করছে। বর্তমানে সংগঠনটি মোগাদিশুর অনেক অংশ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় ও কেন্দ্রীয় অংশের বেশ কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। এ মাসের শুরুতে মোগাদিশুর বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় এইউ-এর শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত ও বেশ কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪০ঘ.