২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের মধ্যপ্রদেশে সোমবার ভোররাতে এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 05:14 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ভুপাল, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মধ্যপ্রদেশে সোমবার ভোররাতে এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টার দিকে ভদরবাস স্টেশনে একটি আন্তঃনগর ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনটি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গোয়ালিয়র যাচ্ছিলো। গুনা-শিবপুরির মাঝামাঝি ভদরবাস স্টেশনে অবস্থানকালে মালবাহী ট্রেনটি আন্তঃনগর ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের চারটি বগি। আহতদের শিবপুরি ও ভদরবাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো হতাহতের সন্ধানে উদ্ধারকর্মীরা তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৪ ঘ.