২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভোটগ্রহণ চলছে

তালেবান জঙ্গিদের নির্বাচন বর্জনের হুমকির মুখেই আফগানিস্তানে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 03:10 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

কাবুল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়াটার্স)--- তালেবান জঙ্গিদের নির্বাচন বর্জনের হুমকির মুখেই আফগানিস্তানে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় সকাল ৮.৩০) থেকে এ ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ২৪৯ আসনের বিপরীতে লড়ছেন প্রায় আড়াই হাজার প্রার্থী। এর প্রাথমিক ফলাফল আগামী ৮ অক্টোবর থেকে প্রকাশ হতে পারে। আর চূড়ান্ত ফলাফল ৩০ অক্টোবরের আগে পাওয়ার সম্ভাবনা কম। ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় তিন ঘণ্টা আগে রাজধানী কাবুলে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে মার্কিন দূতাবাস সংলগ্ন একটি এলাকা ঘিরে রাখা হয়েছে। তবে হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। ন্যাটো নেতৃত্বাধীন যৌথবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হচ্ছে। নির্বাচনে প্রায় তিন লাখ আফগান সেনা ও পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তাদের সহায়তা করছে প্রায় দেড়লাখ বিদেশি সেনা। নির্বাচনের আগের দিন দুই প্রার্থীসহ সারাদেশে মোট ২৩ জন অপহৃত হয়েছেন। পর্যবেক্ষকরা মনে করছেন, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে। নির্বাচন সম্পর্কে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সাংবাদিকদের বলেন, "বর্তমান পরিস্থিতিতে আমাদের সামর্থ্যরে সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাতে হবে। নির্বাচনে ভয়-ভীতি উপেক্ষা করে আফগান জনগণের ভোটকেন্দ্রে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/০৯১৫ঘ.