২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফনসেকাকে ৩ বছরের জেল দিতে পারে শ্রীলংকা

শ্রীলংকায় দুর্নীতির অভিযোগে শুক্রবার সাবেক সেনা প্রধান শরৎ ফনসেকাকে দোষী সাব্যস্ত করেছে সামরিক আদালত। এতে করে তার তিন বছরের জেল হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

কলম্বো, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় দুর্নীতির অভিযোগে শুক্রবার সাবেক সেনা প্রধান শরৎ ফনসেকাকে দোষী সাব্যস্ত করেছে সামরিক আদালত। এতে করে তার তিন বছরের জেল হতে পারে। সামরিক আদালত তহবিল তছরুপের অভিযোগে ফনসেকাকে দোষী সাব্যস্ত করেছে। এর আগে গত মাসে সেনাবাহিনীতে থাকা অবস্থায় রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে একই ধরনের একটি কোর্ট মার্শালে ফনসেকা দোষী সাব্যস্ত হন। ফলে ফনসেকার চারতারকা বিশিষ্ট জেনারেলের পদমর্যাদা কেড়ে নেওয়া হয়। ফনসেকাই গত বছর মে মাসে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীর জয় ছিনিয়ে এনেছিলেন। পরে তামিল টাইগারদের বিরুদ্ধে লড়াই জয়ের কৃতিত্ব দাবি এবং নির্বাচনে দাঁড়ানো নিয়ে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন ফনসেকা। জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়ে ফনসেকা পরাজিত হন। এরপর সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রের সন্দেহে ৮ ফেব্র"য়ারিতে ফনসেকাকে গ্রেপ্তার করে শ্রীলংকা সরকার। শ্রীলংকার মেডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটির মহাপরিচালক লক্ষণ হুলুগাল্লা বলেছেন, "ফনসেকা সব অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন।" রাষ্ট্রপরিচালিত ডেইলি নিউজ এক এসএমএস নিউজ এলার্টে বলেছে, ২য় দফা কোর্ট মার্শালে ফনসেকার তিন বছরের জেল হয়েছে। তবে এতে এখনো প্রেসিডেন্ট সই করেননি। প্রেসিডেন্ট দণ্ডাদেশে সই করার পর ফনসেকাকে সামরিক হেফাজত থেকে বেসামরিক জেলে নেওয়া হবে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪০ ঘ.