২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতি দ্রুত গলছে আর্কটিকের বরফ

এ বছর অস্বাভাবিক দ্রুততায় গলছে আর্কটিক মহাসাগরের বরফ। আর তাতে ১৯৭৯ সালের পর এবারই তৃতীয়-সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আর্কটিকের বরফস্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ওয়াশংটন, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এ বছর অস্বাভাবিক দ্রুততায় গলছে আর্কটিক মহাসাগরের বরফ। আর তাতে ১৯৭৯ সালের পর এবারই তৃতীয়-সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আর্কটিকের বরফস্তর। যুক্তরাষ্ট্রের গবেষকরা বুধবার একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল স্নৌ অ্যান্ড আইস ডাটা সেন্টার'র (এনএসআইডিসি) গবেষক ওয়াল্ট মেইয়ের বলেছেন, বরফ অস্বাভাবিক দ্রততায় গলেছে। তিনি বলেন, "এখন স্বল্প পরিমাণ বরফ গলার সময়। কিন্তু বরফ গলার হার সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর সময় আমরা আগে যতটুকু পেয়েছি তার চেয়ে এবার সময় পেয়েছি অনেক কম। বরফ খুবই দ্রুত গলছে।" ১০ সেপ্টেম্বর আর্কটিকের ৪ দশমিক ৭৬ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা বরফে আচ্ছাদিত থাকে। তা ২০০৭ ও ২০০৮ সালের চেয়ে বেশি হলেও ১৯৭৯ সালের পর অন্য যে কোনো বছরের তুলনায় অনেক কম। ওদিকে, নাসা জানিয়েছে, গত বারো মাসে বিশ্ব অস্বাভাবিকরকম উষ্ণ ছিল। তাদের ১৩০ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ উষ্ণতা দেখা গেছে এসময়টাতেই। নাসা বলেছে, সম্পূর্ণ নিশ্চিত না হলেও বলা যায়, ২০১০ সালই বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হতে চলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৩৫ ঘ.