ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা ও পুনর্গঠনের লক্ষ্যে বুধবার প্রত্যাশিত ৪৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের জরুরি তহবিল অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
এক বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, প্রয়োজনীয় অতিরিক্ত চাহিদা মেটাতে এবং জরুরি বৈদেশিক বিনিময় খাতে ব্যয়ের জন্য এই তহবিল পাকিস্তানের বাজেটে যুক্ত হবে।
আইএমএফ-এর ধারণা বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার কারণে ২০১০-১১ অর্থবছরে পাকিস্তানের জিডিপি ২ দশমিক ৭ ছাড়াবে না, যা বাজেটের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১০ঘ.
bdnews24