২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্টি ভোটে জিতেও চ্যালেঞ্জের মুখে জাপানের প্রধানমন্ত্রী

ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি অব জাপানের নেতৃত্ব নির্বাচনী ভোটে জয়ী হয়ে মঙ্গলবার স্বপদে আসীন থাকার টিকিট পেয়ে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী নাওতো কান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 10:32 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

টোকিও, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি অব জাপানের নেতৃত্ব নির্বাচনী ভোটে জয়ী হয়ে মঙ্গলবার স্বপদে আসীন থাকার টিকিট পেয়ে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী নাওতো কান। তবে এখনও দলের একতা ও বিভক্ত পার্লামেন্টে বিরোধীদের সমর্থন নিয়ে আইন পাশের জন্য লড়াই চালিয়ে যেতে হবে জাপানের এ প্রধানমন্ত্রীকে। ৬৩ বছর বয়সী কান ব্যয কমানো এবং ঋণের রাশ টেনে ধরার অঙ্গীকার করেছেন। একইসঙ্গে তাকে শক্তিশালী ইয়েনের বিরুদ্ধে লড়াই করাসহ বিপুল পরিমাণ সরকারি ঋণ সামাল দিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চালাতে হচ্ছে। এক বছর আগে ক্ষমতায় আসার পর থেকেই ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান (ডিপিজে) নাকানিচুবানি খাচ্ছে। জুলাইয়ে পার্লামেন্টের উচ্চ কক্ষ নির্বাচনে ডিপিজে ও তার শরীক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে এবং জুনে তিন বছরের মধ্যে পঞ্চম নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কান। ডিপিজের পার্লামেন্ট সদস্যদের অর্ধেকেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কান। অপরদিকে, প্রতিদ্বন্দী ইচিরো ওজাওয়াকে কেলেঙ্কারির জন্য বাতিল করে দিয়েছে ভোটাররা। পার্টি নেতৃত্বে ওজাওয়ার কাছে কান হেরে গেলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা ছিল। ভোটের আগে এক ভাষণে কান বলেন, "জনগণ ডেমোক্র্যাটিক পার্টিকে বিশ্বাস করে কেননা, তারা কঠোর হলেও নীতিমালা সংক্রান্ত প্রস্তাবগুলো বুঝতে পারে। আর জনগণের আস্থা অর্জিত হলেই আমরা অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৮ ঘ.