২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিনী সারাহকে জামিনে মুক্তি দেবে ইরান

আটক তিন মার্কিন পরিব্রাজকের একজন সারাহ শোর্ডকে জামিনে মুক্তি দিতে প্রস্তুত ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 11:10 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

তেহরান, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আটক তিন মার্কিন পরিব্রাজকের একজন সারাহ শোর্ডকে জামিনে মুক্তি দিতে প্রস্তুত ইরান। ইরানের ইংরেজি ভাষার প্রেস টিভি তেহরানের কৌসুলির উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। ইরানে গোয়েন্দাবৃত্তি এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন মার্কিনীকে এক বছরেরও বেশি সময় ধরে আটকে রেখেছে ইরান। কৌসুলি আব্বাস জাফারি দোলাতাবাদি বলেন, মার্কিন গুপ্তচর সারাহকে ৫ লাখ ডলার জামিনে মুক্তি দেওয়া হতে পারে। তার ইরান ত্যাগ করা নিষিদ্ধ নয়। কিন্তু আটক বাকী দুই মার্কিনী জেলে থাকবে বলে জানান তিনি। তবে সারাহ কে কখন মুক্তি দেওয়া হবে সে ব্যাপারে দোলাতাবাদি কিছু বলেন নি। কর্মকর্তারা এর আগে মার্কিন নারী পরিব্রাজক সারাহ এর মুক্তি শনিবার হতে পারে বলে জানালেও তা পিছিয়ে যায়। ২০০৯ সালে ইরাক সংলগ্ন ইরান সীমান্তে অন্য দুই মার্কিনি সানে বাউয়ে এবং জোসে প্যাটেলের সঙ্গে সারাহ শোর্ডকে গ্রেপ্তার করা হয়। তারা উত্তর ইরাকে পর্বতশৃঙ্গ আরোহণ করতে গিয়েছিল বলে জানিয়েছে তাদের পরিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫২ ঘ.