২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত কোরান পোড়ানোর পরিকল্পনা নেই: জোনস

ফ্লোরিডা গির্জার যাজক টেরি জোনস যুক্তরাষ্ট্রের নেতাদের সতর্কবার্তা এবং বিশ্বব্যাপী মুসলিমদের প্রতিবাদ-নিন্দার মুখে শুক্রবার জানিয়েছেন, '১১ সেপ্টেম্বর হামলা'র নবম বর্ষপূর্তিতে তার কোরান পোড়ানোর কোনো পরিকল্পনা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

কাবুল/ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্লোরিডা গির্জার যাজক টেরি জোনস যুক্তরাষ্ট্রের নেতাদের সতর্কবার্তা এবং বিশ্বব্যাপী মুসলিমদের প্রতিবাদ-নিন্দার মুখে শুক্রবার জানিয়েছেন, '১১ সেপ্টেম্বর হামলা'র নবম বর্ষপূর্তিতে তার কোরান পোড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে পরবর্তিতে এ সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা জিইয়ে রেখেছেন জোনস। ৯/১১ হামলাস্থলে ইসলামিক সেন্টার ও মসজিদ নির্মাণের পরিকল্পনাকারী মুসলিম নেতাদের সঙ্গে শনিবারের প্রস্তাবিত বৈঠক অনুষ্ঠান না হলে জোনস মন পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছেন। এবিসি টেলিভিশনে "গুড মর্নিং আমেরিকা" নামক অনুষ্ঠানে টেরি জোনস বলেছেন, " এ মুহূর্তে কোরান পোড়ানোর পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা করবো না।" তিনি বলেন, ফ্লোরিডার ইমাম আমার কাছে প্রতিজ্ঞা করেছেন যে, তিনি নিউইয়র্কের ইমাম ফয়সাল আবদুল রউফের সঙ্গে আমার বৈঠক করিয়ে দেবেন। কোরান পোড়ানোর সিদ্ধান্ত বাতিলের বিনিময়ে তার সঙ্গে আমার সাক্ষাৎ করানোর প্রতিশ্র"তি দিয়েছেন ফ্লোরিডার ইমাম। নিউ ইয়র্ক মসজিদ নির্মাণ নিয়ে বিতর্কের মূলে রয়েছেন আবদুল রউফ। এনবিসির 'টুডে' নামক অনুষ্ঠানে জোনস বলেছেন, "আমরা যদি শনিবার তার সঙ্গে দেখা করতে পারি তবে অবশ্যই কোরান পোড়াবো না।" উলে