২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরান পোড়ানো ঠেকানোর আহ্বান ভারত-ইরাকের

নাইন ইলেভেন হামলার নবম বর্ষপূতিতে ফ্লোরিডা গির্জার কোরান পোড়ানোর পরিকল্পনা ঠেকানোর জন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ভারত ও ইরাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 03:40 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

কাবুল, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইন ইলেভেন হামলার নবম বর্ষপূতিতে ফ্লোরিডা গির্জার কোরান পোড়ানোর পরিকল্পনা ঠেকানোর জন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ভারত ও ইরাক। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরম বলেছেন, "শান্তি ও ঐক্য বজায় রাখতে আগ্রহী কেউই এ ধরনের পরিকল্পনা দেখেও না দেখার ভান করে থাকতে পারে না।" গণমাধ্যমকে এ ব্যাপারে সংযত থাকার আহ্বান জানিয়ে এক বিবৃতিতে চিদাম্বরম বলেন, "যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ ধরনের পরিকল্পনার বাস্তবায়ন ঠেকাতে কঠোর পদক্ষেপ নেবে বলেই আমরা আশা করি।" তিনি আরো বলেন, "যুক্তরাষ্ট্র কী ব্যবস্থা নেয় তা দেখার অপেক্ষায় থাকার এ সময়টিতে আমরা ভারতের গণমাধ্যমকে (সংবাদপত্র, টিভি) এ নিন্দনীয় কাজের ছবি প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানাব।" অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিও বৃহস্পতিবার কোরান পোড়ানো ঠেকানোর আহ্বান জানিয়েছেন। মালিকি বলেছেন, এতে করে আরো হত্যাযজ্ঞের পট প্রস্তুত হবে। অন্যদিকে, সারা বিশ্বের কঠোর সমালোচনা সত্ত্বেও ফ্লোরিডার গির্জাটি তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। এ ঘটনায় আফগানিস্তানে মার্কিন সেনাদের জীবন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে ইতোমধ্যেই এ ইস্যুতে প্রচন্ড বিক্ষোভ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গির্জা কর্তৃপক্ষ কোরান পোড়ানোর যে পরিকল্পনা করেছে তাতে আল কায়েদাই লাভবান হবে। তাদের দলে লোক ভেড়ানো আরো সহজ হবে। উলে