শিকাগো, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যে নারীরা অস্ত্রোপচারের মাধ্যমে স্তন ও ডিম্বাশয়ের বহুল পরিচিত ক্যান্সার প্রতিরোধক বিআরসিএ১ ও বিআরসিএ২ জিন দুটির রূপান্তর প্রতিরোধ করেছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা যারা অস্ত্রোপচার করাননি তাদের চেয়ে বেশি।
গবেষণায় দেখা গেছে, জেনেটিক পরীক্ষার মাধ্যমে স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস সম্পর্কে জানা যায়। এর ফলে তা প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়।
গবেষণাটি আমেরিকান মেডিকেল অ্যাসোশিয়েশনের জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণাটি সম্পর্কে নর্থ ওয়েষ্টার্ন বিশ্ববিদ্যালয়ের ডা. ভার্জিনিয়া কাকলামানি বলেন "এটাই প্রথম গবেষণা যা প্রমাণ করেছে, প্রতিরোধক অস্ত্রোপচার গ্রহণকারী নারীরা বেশিদিন বাঁচে এবং স্তন বা ডিম্বাশয় ক্যান্সারের পারিবারিক ইতিহাস রয়েছে এমন পরিবারের নারীদের জন্য জেনেটিক পরীক্ষার গুরুত্ব কতখানি।"
উল্লেখ্য, বিআরসিএ১ এবং বিআরসিএ২ জিন দুটির পরিবর্তন স্তন ও ডিম্বাশয়ে ক্যান্সারের জন্য দায়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কিউএইচ/বিসিএস/১৬৪৭ ঘ.
bdnews24