দারা ইসমাইল খান, পাকিস্তান, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লাহোরে শিয়া মুসলিমদের শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলার দায় শুক্রবার স্বীকার করেছে পাকিস্তানি তালেবানরা। বুধবারের ওই হামলায় ৩৩ জন নিহত হয়।
একমাস ধরে স্মরণকালের ভয়াবহ বন্যা মোকাবিলা করছে দেশটি। এ বিপর্যয়ের মধ্যেই বোমা হামলা চালালো তালেবানরা।
আত্মঘাতী বোমা হামলাকারীদের মন্ত্রণাদাতা ক্বারি হুসেইন মেহসুদের এক মুখপাত্র অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে জানান, "এ হামলা নিষ্পাপ সুন্নিদের হত্যার প্রতিশোধ।"
মুখপাত্র শাকিরুল্লাহ মেহসুদ রয়টার্সকে আরো জানান, "আমাদের কাছে আত্মঘাতী হামলাকারীদের ভিডিওচিত্র আছে, সেগুলো চাইলে ছড়িয়ে দিতে পারি।"
গত দুই দশকে পাকিস্তানে শিয়া-সুন্নি সা
bdnews24