২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ'র এজেন্ট হত্যায় অভিযুক্ত মেহসুদ

সিআইএ'র সাত এজেন্টকে হত্যার পরিকল্পনাকারী হিসেবে পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদকে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 09:12 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিআইএ'র সাত এজেন্টকে হত্যার পরিকল্পনাকারী হিসেবে পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদকে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ বুধবার একথা জানিয়েছে। পাকিস্তানের তেহরিক-ই-তালিবান নামক গোষ্ঠীর প্রধান হাকিমুল্লাহ মেহসুদ পাকিস্তানের আদিবাসী অঞ্চলে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হয়। বিদেশে থাকা মার্কিন নাগরিকদের হত্যা ও গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছে। ২০০৯ সালের ৩০ ডিসেম্বর জর্ডানের এক চিকিৎসক আফগানিস্তানে খোস্ট শহরের বাইরে কঠোর নিরাপত্তা বেষ্টিত এক ভবনে প্রবেশ করে পোশাকের নিচে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। এতে সিআইএ'র সাত এজেন্ট নিহত হয়। ওই চিকিৎসক এর আগে তথ্যদাতা হিসেবে সিআইএ এজেন্টদের আস্থা অর্জন করেন। একে সিআইএ'র ইতিহাসে দ্বিতীয় ভয়াবহ আত্মঘাতী হামলা বলে অভিহিত করা হয়েছে। ওই হামলার পর হতে মেহসুদকে হত্যার চেষ্টায় চালক বিহীন বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। তিনি কোথায় থাকেন এ তথ্য দিতে পারলে ৫ লাখ ডলার পুরস্কারেরও ঘোষণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫০১ঘ.