২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ২০, আহত শতাধিক

পাকিস্তানের লাহোরে বুধবার শিয়াদের একটি শোভাযাত্রায় তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত ও ১ শ' ৭০ জন আহত হয়েছে। লাহোর জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সাজ্জাদ ভুট্টো একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 05:59 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

লাহোর, পাকিস্তান, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের লাহোরে বুধবার শিয়াদের একটি শোভাযাত্রায় তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত ও ১ শ' ৭০ জন আহত হয়েছে। লাহোর জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সাজ্জাদ ভুট্টো একথা জানিয়েছেন। সাজ্জাদ ভুট্টো বলেন, "নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে এবং কমপক্ষে ১ শ' ৭০ জন আহত হয়েছে।" এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, বিস্ফোরণে ১৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। ওদিকে, উদ্ধারকর্মীরা বলছেন বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, শত শত মানুষের ভিড়ে দুই আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। বোমা বিস্ফোরণের পরে ক্ষুব্ধ জনতা একটি থানা ও কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পাকিস্তানে সরকারকে অস্থিতিশীল করতে তালেবান সমর্থিত সুন্নি জঙ্গিরা প্রায়ই শিয়াদের ওপর হামলা চালাচ্ছে। সপ্তম শতকের শিয়া ইমাম আলী বিন আবি তালিবের মৃত্যু দিবসের শোভাযাত্রায় এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইমামের মৃত্যু দিবস উপলক্ষে হাজার হাজার শিয়া মুসলমান বুধবার লাহোরের রাস্তায় নেমে আসে। স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে ওঠার আগেই পাকিস্তানে এ বোমা হামলা দেশটির অস্থিতিশীলতাকে আরো বাড়িয়ে তুলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০০১৮ ঘ.