বেইজিং, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----গমের জিন নকশা উন্মোচন প্রক্রিয়া কেবল প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ এক দীর্ঘমেয়াদী প্রকল্প এবং এতে আরো সরকারি সহায়তা প্রয়োজন।
শীর্ষ চীনা ও অন্যান্য বিদেশি বিজ্ঞানীরা মঙ্গলবার একথা বলেছেন।
গত সপ্তাহে ব্রিটিশ বিজ্ঞানীরা গমের জিন নকশা উন্মোচনের ঘোষণা দিয়ে পুরো জিন নকশা উন্মোচন প্রক্রিয়ার প্রথম পর্যায়ের সূচনা করেন।
পুরো জিন নকশা উন্মেচন করা গেলে গমের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। ক্ষরা ও রোগ প্রতিরোধ সক্ষম গমও উৎপাদন করা যাবে।
গমের জিন নকশা গবেষণায় নিয়োজিত চীনা বিজ্ঞানী দলের প্রধান জিয়া জিজেং রয়টার্সকে বলেছেন, ''এ গবেষণায় এখনও আরো অনেক পথ পাড়ি দিতে হবে।''
তিনি আরো বলেন, "ব্রিটিশ বিজ্ঞানীদের কাজটি গমের জিন নকশা গবেষণায় সহায়ক। কিন্তু তার মানে এই নয় যে, গমের জিন নকশা পুরোপুরি উন্মোচন হয়ে গেছে। এ পক্রিয়া নিয়ে ১০ শতাংশেরও কম কাজ করতে পেরেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।"
গমের জিন নকশা নিয়ে কাজ করা আরো দুজন শীর্ষ চীনা বিজ্ঞানী জিজেং এর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।
তাছাড়া, 'ইন্টারন্যাশনাল হুইট জেনোম সিকুয়েন্স কনসোর্টিয়াম'ও (আইডব্লিউজিএসসি) ব্রিটিশ বিজ্ঞানীদের কাজ নিয়ে সতর্ক মন্তব্য করেছে।
চীন পৃথিবীর সর্ববৃহৎ গম উৎপাদনকারী এবং ভোক্তা রাষ্ট্র। চাষযোগ্য জমি কমে যাওয়া এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে চীনের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে। তাই দেশটি শস্য ফলন বাড়াতে চায়। এ কারণে গমের জিন নকশা উন্মোচন নিয়ে কাজ করছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২০৩ ঘ.
bdnews24