লন্ডন, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিশ্বখ্যাত বিটলস ব্যান্ডের প্রয়াত জন লেননের ব্যবহৃত একটি টয়লেট শনিবার ব্রিটেনে নিলামে ১৪ হাজার ৭৪০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
নিলামের আয়োজকরা বলেছেন, পূর্বধারণার চেয়ে দশগুণ বেশি দামে টয়লেটটি বিক্রি হয়েছে।
১৯৮০ সালে নিউ ইয়র্কে জন লেনন নিহত হন।
১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দক্ষিণ ইংল্যান্ডের বার্কশায়ারের টিটেনহার্স্ট পার্কে বসবাস করার সময় পোর্সেলিনের তৈরি এ কমোডটি ব্যবহার করতেন লেনন।
পরবর্তীতে সাদা ও নীল রং এর এ কমোডটি পরিবর্তন করে নতুন একটি বসানো হয়।
ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, নির্মাণ শ্রমিক জন হ্যানকক লেননের বাড়ি সংস্কারের কাজ করার পর কমোডটি তার বাড়িতে নিয়ে যান এবং ৪০ বছর ধরে সেটি সংরক্ষণ করেন।
স
bdnews24