২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ৪শ বছর পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৪শ বছর পর রোববার জেগে উঠেছে মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি। উদগীরিত হচ্ছে লাভা। আকাশ ছেয়ে গেছে ছাই ও ধোঁয়ায়। পালাচ্ছে হাজার হাজার মানুষ। আরো তথ্যসহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 09:22 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

জাকার্তা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৪শ বছর পর রোববার জেগে উঠেছে মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি। উদগীরিত হচ্ছে লাভা। আকাশ ছেয়ে গেছে ছাই ও ধোঁয়ায়। পালাচ্ছে হাজার হাজার মানুষ। আরো মানুষজনকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে। কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। সুমাত্রার উত্তরাঞ্চলে মধ্যরাতের দিকে (১৯০০ জিএমটি) অগ্ন্যুৎপাত শুরু হয়। তবে এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজও চলছে নির্বিঘে