২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্ট অ্যাটাকের পর হলেও ধূমপান ছেড়ে দিন

ধূমপান ছেড়ে দেওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। যখনই এ অভ্যাসটি ছেড়ে দেবেন তখনই তা আপনার জন্য উপকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 06:59 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

নিউ ইয়র্ক, অগাস্ট ২৭ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স হেলথ)--- ধূমপান ছেড়ে দেওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। যখনই এ অভ্যাসটি ছেড়ে দেবেন তখনই তা আপনার জন্য উপকারী। এমনকি একবার হার্ট অ্যাটাক করলেও ধূমপান ত্যাগের মাধ্যমে পরবর্তীতে হার্টের কোনো জটিল সমস্যা হতে আপনি রক্ষা পেতে পারেন। নতুন এক গবেষণা হতে এ তথ্য পাওয়া গেছে। আগের গবেষণাগুলোয় দেখা গেছে, যে ধূমপায়ীরা হার্ট অ্যাটাকের পর ধূমপান ছেড়ে দিয়েছেন তাদের পরবর্তীতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যারা ছাড়েনি তাদের চেয়ে কম। এছাড়া পরবর্তীতে যারা ধূমপান চালিয়ে যায় তাদের চেয়ে যারা ধূমপান বাদ দেয় তারা তুলনামূলকভাবে দীর্ঘায়ু লাভ করে। কিন্তু সে গবেষণাগুলোয় হার্ট অ্যাটাকের পর হার্টে রক্ত চলাচলে অস্বাভাবিকতার সঙ্গে ধূমপান ছেড়ে দেওয়ার কোন যোগসূত্র দেখানো হয়নি। বোস্টনের ব্রিঘাম এন্ড উইম্যান'স হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ও গবেষণাটির পরিচালক ডা. আমিল এম. শাহ বলেছেন, এ কথাটি এতোদিন অজানা ছিল যে হার্ট অ্যাটাকের পর ধূমপান ছেড়ে দেওয়া হৃদপিণ্ডে রক্ত চলাচলের গতির সঙ্গে সম্পর্কিত। কিন্তু এ সম্পর্কটি এখন প্রমাণিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২৪৭ঘ.