২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় বন্দুকযুদ্ধের পর ৭২ মৃতদেহ উদ্ধার

মেক্সিকোয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলির পর নৌ সেনারা উত্তরাঞ্চলের একটি পশু খামারে ৭২ টি লাশ খুঁজে পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

মন্টেরি, মেক্সিকো, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলির পর নৌ সেনারা উত্তরাঞ্চলের একটি পশু খামারে ৭২ টি লাশ খুঁজে পেয়েছে। নৌবাহিনীর একজন মুখপাত্র বুধবার জানান, তামাউলিপাস রাজ্যে মেক্সিকো উপসাগরের কাছাকাছি একটি শহরের বাইরে পশু খামার থেকে মঙ্গলবার নৌ সেনারা ৫৮ জন পুরুষ ও ১৪ জন নারীর মৃতদেহ খুঁজে পেয়েছে। নৌ সেনারা সেখান থেকে অস্ত্র ও যানবাহন জব্দ করেছে। এর বেশি কোন তথ্য দিতে অস্বীকৃতি জানান তিনি। গত চার বছরে মেক্সিকোয় মাদক সহিংসতায় ২৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বুধবার আহত একজন লোক নৌ বাহিনীর চেকপোস্টে এসে মাদক চক্রের বন্দুকধারীদের হামলার শিকার হওয়ার কথা জানানোর পর সেনারা ওই পশু খামারে তল্লাশি চালাতে গেলে দুপক্ষে গোলাগুলি শুরু হয়। এতে এক নৌ-সেনা সহ তিন হামলাকারী নিহত হয় বলে জানিয়েছে মেক্সিকোর গণমাধ্যম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৪ ঘ.