সিডনি, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসুদের জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে কাঙ্খিত স্থান অস্ট্রেলিয়া ও জাপান। এরপরই রয়েছে চীন।
মার্কেট রিসার্চ গ্র"প নিয়েলসেন পারচালিত বার্ষিক অনলাইন জরিপে বুধবার এ তথ্য পাওয়া যায়।
জরিপে অস্ট্রেলিয়া ও জাপানের পর হংকংকে হটিয়ে অবকাশ যাপনের জন্য সবচেয়ে পছন্দের দেশ হিসাবে তৃতীয় স্থান দখল করেছে চীন।
৬ হাজার ৭১৪ জন ভ্রমণকারীর ওপর এ জরিপ চালানো হয়। এতে অংশগ্রহণকারীদের ৪০ শতাংশই আগামী দুই বছরের মধ্যে অস্ট্রেলিয়া বা জাপান ভ্রমণ করতে চান।
তাদের প্রশ্ন করা হয়েছিল পরবর্তী ছুটিতে তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কোথায় ভ্রমণ করতে চান?
উত্তরে ১৭ শতাংশ ভ্রমণকারীই অস্ট্রেলিয়ার নাম বলেছে, ১৬ শতাংশ বলেছে জাপান এবং ৯ শতাংশ ভ্রমণকারী পছন্দনীয় স্থান হিসাবে চীনের নাম বলেছে।
গত বছর ৯ শতাংশ সমর্থন পেয়ে হংকং তৃতীয় স্থান দখল করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৪ ঘ.
bdnews24