শুক্কুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মঙ্গলবার বলেছেন, বন্যার ভয়াবহ বিপর্যয় কাটিয়ে উঠতে পাকিস্তানের বছরের পর বছর লেগে যেতে পারে।
দেশটির বন্যা পরবর্তী বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে করণীয় নির্ধারণে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে সোমবার পাকিস্তানের কর্মকর্তারা ওয়াশিংটনে আলোচনা শুরুর পর জারদারি একথা বলেন।
আইএমএফ পাকিস্তানের এ সংকটকে তীব্র ও দীর্ঘমেয়াদি বলে উল্লেখ করেছে।
এ সংকটকে জঙ্গিরা কাজে লাগাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জারদারি ও অন্যান্য সরকারি কর্মকর্তারা।
ব্রিটেনের ইন্ডিপেনডেন্ট পত্রিকায় মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জারদারি বলেন, "এ ধরনের মানবিক সংকটে ঐ সব সংগঠন ও তাদের অনুসারীরা সুবিধা আদায় করছে বলে আমি দেখে আসছি।"
বর্তমানের মানবিক সংকটকে তারা যাতে কাজে লাগাতে না পারে তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি।
বন্যা দুর্গতদের কাছে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছানো নিশ্চিত করতে পাকিস্তান হিমশিম খাচ্ছে। আবার জঙ্গিরা এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের সংগঠন যাতে আরো বি
bdnews24