২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আবার ভূমিধস, নিঁখোজ ৬৭

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মিয়ানমারের কাছাকাছি প্রত্যন্ত একটি শহরে বুধবার ভূমিধসে কমপক্ষে ৬৭ জন নিঁখোজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 09:46 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

বেইজিং, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মিয়ানমারের কাছাকাছি প্রত্যন্ত একটি শহরে বুধবার ভূমিধসে কমপক্ষে ৬৭ জন নিঁখোজ হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়। সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার সকালে ইয়ান্নান প্রদেশের গংশান কাউন্টির একটি শহরাঞ্চলে ভারী বর্ষণের কারণে ভূমিধস হয়। তারা আরো জানিয়েছে, "কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি।" তবে দুর্গম সে এলাকায় উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। এ মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর ঝউকুতে ভুমিধসে ১২০০ জনের বেশি মানুষ নিহত কিংবা নিখোঁজ হয়েছে। এর সঙ্গে বুধবারের ভূমিধসে যোগ হল নিখোঁজ আরো ৬৭ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৪১ ঘ.