২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনার জন্য নেতানিয়াহুকে হিলারির তাগাদা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ফিলিস্তিনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাগাদা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ওয়াশিংটন, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ফিলিস্তিনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাগাদা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে। সরাসরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু করতে ওবামা প্রশাসন জোর তৎপরতা চালাচ্ছে। ইসরায়েলের ওপর ইতোমধ্যেই চাপ বাড়িয়েছে তারা। এর মধ্যেই নেতানিয়াহুকে তাগাদা দিতে হিলারি শুক্রবার সরাসরি আলোচনার পথে বাধা সৃষ্টিকারী ইস্যুগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি. জে. ক্রাউলি জানান, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার দিনের শেষভাগে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে ওই ইস্যুগুলো নিয়ে কথা বলেন। বিষয়টি নিয়ে তিনি জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বলে জানান ক্রাউলি। ক্রাউলি বলেন, "সরাসরি সমঝোতা আলোচনা শুরু করার জন্য আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।" মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জর্জ মিশেল গত সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিন সফর করেন। সরাসরি শান্তি আলোচনা শুরুর বাধা দূর করতে তিনি চেষ্টা করেন। কিন্তু আলোচনা শুরু করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বেঁধে দেওয়া শর্ত নেতানিয়াহু প্রত্যাখান করায় বিষয়টি নিয়ে সফলতার মুখ দেখতে পারেননি মিশেল। মাহমুদ আব্বাস সোমবার মিশেলকে বলেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী 'চারপক্ষ'র দেওয়া ১৯ মার্চের নির্দেশনা অনুযায়ী আলোচনা হলে ফিলিস্তিন সে আলোচনায় যোগ দেবে। আর তা না হলে সরাসরি শান্তি আলোচনা শুরু করবে না ফিলিস্তিন। মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং জাতিসংঘ ১৯ মার্চ একটি নির্দেশনা দেয়। সে নির্দেশনায় বলা হয়, ইসরায়েলকে পশ্চিম তীরে ইহুদি বসতি স