২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি আলোচানায় অগ্রগতির আভাস

যুক্তরাষ্ট্রের বিশেষ শান্তি দূত জর্জ মিচেল মঙ্গলবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে 'আন্তরিক ও ইতিবাচক' আলোচনা করেছেন। তবে ইসায়েলের সঙ্গে ফিলিস্তিনের সরাসরি আলোচনা সম্পর্কে বৈঠকে কোনো মতৈক্য হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 10:29 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

রামাল্লাহ, পশ্চিম তীর, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বিশেষ শান্তি দূত জর্জ মিচেল মঙ্গলবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে 'আন্তরিক ও ইতিবাচক' আলোচনা করেছেন। তবে ইসায়েলের সঙ্গে ফিলিস্তিনের সরাসরি আলোচনা সম্পর্কে বৈঠকে কোনো মতৈক্য হয়নি। ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব ইরাকাত সাংবাদিকদের বলেছেন, "নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট আলোচ্যসূচি নিয়ে আমরা চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করতে সহায়ক একটি ফরমূলায় পৌঁছার চেষ্টা চালিয়ে যাচ্ছি।" ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন কিনা এ ব্যাপারে কয়েকদিনের মধ্যেই মাহমুদ আব্বাস সিদ্ধান্ত নেবেন বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী চার পক্ষের দেওয়া এক বিবৃতির কথা উল্লেখ করে ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেছেন, "১৯ মার্চে ৪ পক্ষের দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে আমরা সরাসরি আলোচনায় বসবো।" যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের এ অবস্থান বুঝতে পেরেছে বলে জানান তিনি। ওদিকে, সোমবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, মধ্যপ্রাচ্য আলোচনায় জড়িত চার পক্ষ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ যদি আবার ইসরায়েলকে ইহুদি বসতি স্থাপন বন্ধ করার আহ্বান জানায় এবং ফিলিস্তিনের সঙ্গে দুই বছরের মধ্যে পরিপূর্ণ একটি শান্তি চুক্তিতে যাওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে তাহলে "আমি দ্রুত সরাসরি আলোচনায় যাবো। কারণ এতে আমার সব শর্তই পূরণ হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/১৬২৩ ঘ.