২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জেনারেটর বিস্ফোরণ, বহুসংখ্যক মানুষ হতাহত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে শনিবার বিদ্যুৎ জেনারেটর বিস্ফোরণে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে মর্গ ও নিরাপত্তা সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

বসরা, ইরাক, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রঢটার্স)- ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে শনিবার বিদ্যুৎ জেনারেটর বিস্ফোরণে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে মর্গ ও নিরাপত্তা সূত্র জানিয়েছে। নিরাপত্তা সূত্রে নিহতের সংখ্যা ৪৫ এবং আহতের সংখ্যা ১৬২ উল্লেখ করা হয়েছে। তবে মর্গ সূত্র নিহতের সংখ্যা অন্ততপক্ষে ২৫ বলে জানিয়েছে। অন্যদিকে, একটি হাসপাতাল সূত্র জানিয়েছে নিহতের সংখ্যা ১৬ এবং আহত হয়েছে ১১০ জন। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সন্ত্রাসী হামলা না অন্য কোনো কারণে এ বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বসরার কেন্দ্রীয় অংশে অবস্থিত আল-আশার মার্কেটে দুটি বা তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আর বিস্ফোরিত দুটি বোমার মধ্যে কমপক্ষে একটি গাড়ি বোমা ছিল বলে জানিয়েছে নিরাপত্তা কর্মীরা। শহরের মর্গ সূত্র জানিয়েছে, কমপক্ষে ২৫টি মৃতদেহ সেখানে রাখা হয়েছে। আল-হুররা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বসরা পুলিশ প্রধান আদিল দাহাম বলেন, জেনারেটরের ত্র"টির জন্য এ বিস্ফোরণ ঘটেছে। বসরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির প্রধান আলি আল-মালিকি বলেন, "আমরা এ ঘটনার কারণ অনুসন্ধান করছি। এটি সন্ত্রাসী হামলা নাকি অন্য কিছু তা আমরা জানিনা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮৪২ ঘ.